পুর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্টের মৃত্যু

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বয়স। হৃদরোগে আক্রান্ত হওয়ায় গত শনিবার তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই সোমবার তার মৃত্যু হয়।

বিবিসি জানায়, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে শনিবার প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হয়। কিন্তু সোমবার ফের হৃদযন্ত্রের সমস্যা প্রকোট হয়ে ওঠে তার। এরপরই তার মৃত্যু ঘটে।

২০০৫ সালে ক্ষমতা গ্রহণ করেন পিয়েরে কুরুনজিজার। সে ক্ষমতার মেয়াদ আগামী আগস্টে শেষ হওয়ার কথা ছিল। গত মাসে দেশটির নির্বাচনে প্রতিপক্ষ এভারিস্তে এদায়িশিয়ামিয়ের কাছে পরাজিত হন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর