পূর্ব ঘোষিত সময় অনুযায়ী রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা রেডজোন হিসেবে লকডাউন কার্যকর করা হয়েছে। বুধবার (১০ জুন) রাত ১২.০১ মিনিট থেকে এই লকডাউন কার্যকর করা হয়।
এর আগে প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে তিন রংয়ে ভাগ করা হয়। রাজধানী ঢাকায় প্রতি এক লাখ মানুষের ৩০ কিংবা ৪০ জনের বেশি আক্রান্ত এমন এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড বা লাল জোনে চিহ্নিত করে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হবে বলে জানানো হয়।
এছাড়াও ৩ থেকে ২৯ কিংবা ৩৯ জন আক্রান্ত এলাকাকে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে ইয়োলো জোন হিসেবে ঘোষণা করা হবে বলে জানানো হয়। বাকি এলাকাগুলো চিহ্নিত হবে গ্রিন বা সবুজ জোন হিসেবে। প্রতিটি জোনের জন্য থাকছে আলাদা আলাদা নির্দেশনাবলী। সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের মেনে চলতে হবে তা।
বার্তা বাজার / ডাব্লিও.এস