৪ হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে গাড়িতেই আ’লীগ নেতার মৃত্যু

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরেও চিকিৎসা না পেয়ে গাড়িতেই মারা গেলেন চট্টগ্রামের বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগীর।

আওয়ামী লীগ নেতা ছগীরের স্বজনরা জানায়, মঙ্গলবার (৯ জুন) সকালে বুকে ব্যাথা অনুভব করায় একটি মাইক্রোতে করে তাকে নিয়ে যাওয়া হয় চটগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ‘চিকিৎসার পরিবেশ’ না থাকায় তাকে নিয়ে যাওয়া হয় নগরীর ওআর নিজাম রোডের চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারে। সেখানে করনা সন্দেহে দেয়া হয়নি তার চিকিৎসা।

এরপর ছগীরকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে নেহা হলেও সেখানেও চিকিৎসা পাননি। ওই সময় ছগীরের স্বজনরা জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর মাধ্যমে ফোন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মাধ্যমে সুপারিশ করান।

মেয়রের নির্দেশে পার্কভিউ হাসপাতালে নিয়ে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সময় চিকিৎসকরা জানান তিনি আর বেঁচে নেই।

এই প্রসঙ্গে কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু বলেন, তিনটি বেসরকারি হাসপাতাল ঘুরেও চিকিৎসা না মেয়ে ছগীর ভাইয়ের ছেলে আমাকে ফোন দেন। আমি মেয়র মহোদয়কে বিষয়টি জানাই। তার হস্তক্ষেপে পার্কভিউ হাসপাতাল দ্বিতীয়বারে ছগীর ভাইকে ভর্তি নিতে সম্মত হলেও ততক্ষণে তিনি মারা যান।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর