কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা যুবদল ও ছাত্রদলের ২ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত ৮টা দিকে খাদ্য গুদামের সামনে ডিসি রাস্তায় গোপনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজীবপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন ও রৌমারী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম তুহিন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মাে. দিলওয়ার হাসান ইনাম বলেন , “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের প্রচলিত ধারায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানাে হবে।”
বার্তা বাজার / ডি.এস