সরকারি চিকিৎসাসামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের বর্হিবিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স তপন কুমার বিশ্বাসকে হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে ওষুধগুলো নিয়ে বের হওয়ার সময় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) হাতে আটক হন তিনি।
এনএসআই সুত্রে জানা যায়, ইনস্টিটিউট থেকে ব্যাগে ভরে ওষুধ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল সংলগ্ন রাস্তা থেকে ওষুধসহ তাকে আটক করা হয়।
এ বিষয়ের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, সন্ধ্যার দিকে এনএসআই হাসপাতালের সরকারী ওষুধসহ তাকে ইনষ্টিটিউটের সামনে থেকে আটক করে। তার কাছ থেকে সরকারি তিন ধরনের ইঞ্জেকশন উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। পরে আটক ওই নার্সকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
ইনষ্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.পার্থ শংকর পাল জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজেই শাহবাগ থানায় যাচ্ছি।
বার্তাবাজার/এসজে