লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা চেয়ারম্যানসহ তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত অন্যরা হলেন, চেয়ারম্যানের গাড়ী চালক ও সরকারী হাসপাতালের এক স্টাফ।
মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ সরকারী হাসপাতালের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন ভুইয়া (মানিক) বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র জানায়, উপজেলা চেয়ারম্যান এবং তার গাড়ী চালকসহ ৯ জন ১লা জুন এবং রামগঞ্জ সরকারী হাসপাতালের স্টাফ সহ ২৬ জন ৩রা জুন রামগঞ্জ সরকারী হাসপাতালের করোনা ইউনিটে নমুনা প্রদান করে। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৫ জনের রির্পোটে ৩জন পজিটিভ এবং ৩২ জনের নেগেটিভ রিপোর্ট আসে। চেয়ারম্যান ও তার গাড়ী চালক ঢাকার একটি হাসপাতালে এবং রামগঞ্জ সরকারী হাসপাতালের স্টাফ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে।
বার্তা বাজার / ডি.এস