কুষ্টিয়া কুমারখালীতে মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে সোহাগ নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত সোহাগ (১৩) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের মকছেদ আলীর ছেলে, সে ৫ম শ্রেণীর ছাত্র ছিল।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪ টার সময় বাড়ীর পাশ্ববর্তী মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে নিহত হয়।
সোহাগের চাচা নফসের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুড়ি ওড়াতে গিয়ে সোহাগ বজ্রপাতে নিহত হয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, বিকেলে হঠাৎ করেই কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং বজ্রপাত শুরু হয় এ সময় ছেলেটি ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে নিহত হয়েছে।
বার্তা বাজার / ডি.এস