পুটখালী সীমান্তে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ই জুন) দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, যশোর ওমেশ চন্দ্র সেন রোডের মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান (৩২)ও বেনাপোল গ্রামের বলফিল্ড এলাকার মাহামুদুর রহমানের ছেলে খালেদুর রহমান(২৮)।

২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা আরআইবির ল্যাঃ নায়েক নূরুল আনোয়ার এর তথ্যের ভিত্তিতে জানতে পারি দুই মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলে করে খলসি বাজার হয়ে বেনাপোলের দিকে যাবে।এমন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা আরআইবির ল্যাঃ নায়েক নূরুল আনোয়ারসহ পুটখালী ক্যাম্পের একটি টহল দল খলসি বাজারে রাস্তার উপর অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মেহেদী হাসান ও খালেদুর রহমান কে আটক করে।

তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর