বাগেরহাটের শরণখোলা ৪২ বছর বয়সী আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার পরে তার পজেটিভ রিপোর্ট শরণখোলায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পরিদা ইয়াসমিন জানান, নতুন আক্রান্ত ব্যাক্তির ভাই এর আগে করোনায় আক্রান্ত হলে তাদের বাড়ি লকডাউন করা হয়। এছাড়াও বাড়ির সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এনিয়ে শরণখোলায় একন পর্যন্ত ১১ জন ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বার্তা বাজার / ডি.এস