যশোরের বেনাপোলে পণ্যবাহী আমদানি রেলওয়াগান থেকে ৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৯ই জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বেনাপোল রেলষ্টেশন থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে আমদানি পণ্য বোঝাই রেলওয়াগানে পাচারকারীরা ফেনসিডিলের চালান নিয়ে আসছে। এমন খবরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় রেলে তল্লাশি করে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে বলে তিনি জানান।
বার্তা বাজার / ডি.এস