বাড়িওয়ালাকে ফাঁসাতে পানির ট্যাংকে ফেলে শিশু হত্যা, আটক ১

চট্টগ্রামের বাকলিয়া বিরোধের জেরে বাড়িওয়য়ালাকে ফাঁসাতে পানির ট্যাংকে ফেলে ২ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে ১ নারীকে আটক করা হয়েছে।

জানা যায়, কিছুদিন আগে ভাড়া নিয়ে ঝগড়া চলছিল বাড়িওয়ালা নুরুল আলম ও ভাড়াটিয়া নাজমা বেগমের। একপর্যায়ে বাড়িওয়ালাকে ফাঁসাতে প্রতিবেশীর ২ বছরের আরাফকে পানির ট্যাংকিতে ফেলে হত্যা করে নাজমা বেগম।

অভিযুক্ত নাজমা বেগমের দাবী, বাড়ির মালিকের সঙ্গে বিরোধ থাকায় স্থানীয় ফরিদ নামের এক ব্যক্তি তাকে হত্যাকাণ্ডে প্ররোচনা দিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।এ ঘটনায় অভিযুক্ত নাজমা বেগমকে আটকের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর