আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আগের মতই অপরিবর্তিত আছে। গত ২৪ ঘন্টায় পরপর দুইবার তার নমুনা পরিক্ষা করে করোনা নেগেটিভ পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন পুরোপুরি করোনামুক্ত। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার (৯ জুন) হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী জানান, ‘গতকাল ও আজ করোনা পরীক্ষা করা হয়েছে। দুটোতেই ফলাফল নেগেটিভ এসেছে। অন্যান্য অবস্থা আগের মতোই আছে। তিনি মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে পর্যবেক্ষণে আছেন।’
প্রসঙ্গত, রাজধানীর শ্যামলীর এ বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন মোহাম্মদ নাসিম। চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ অবস্থাতেই তার চিকিৎসা চলবে। এর আগে গতকাল রাতে বৈঠক করেছেন তার মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক। কিছু ওষুধ পরিবর্তন করে দিয়েছেন।
বার্তাবাজার/এসজে