সরকারের নির্দেশ না মানায় করোনার সংক্রমণ বেড়েছে: হানিফ

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ও চিকিৎসকদের নির্দেশনা না মানায় দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাবাবুব-উল আলম হানিফ।

মঙ্গলবার (৯ জুন) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত করোনা ভাইরাস বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার অনলাইন অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই দুর্যোগ মেকাবিলায় শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুহূর্ত মনিটরিং করেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন যাতে দুর্যোগ মোকাবিলা করতে পারি। মানুষ যাতে খাদ্য, চিকিৎসায় কষ্ট না পায় সেজন্য সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর এর সভাপতিত্বে অনুষ্ঠানটি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে থেকে সম্প্রচার করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর