করোনা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে নেপালে লকডাউন ভেঙে বিক্ষোভ করেছে শত শত নাগরিক। মঙ্গলবার (৯ জুন) দেশটির রাজধানী কাঠমুন্ডুতে কমপক্ষে ৫০০ বিক্ষোভকারী একত্রে সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়।
মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম ডেইলি সানাহ’র খবরে বলা হয়, ক্ষোভকারীরা ব্যানারে ‘যথেষ্ট হয়েছে’ লিখে প্রতিবাদে অংশ নেন। বিদেশফেরত কর্মীদের জন্য ভালো পরীক্ষা ও কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ সরকারের ব্যয়ে স্বচ্ছতা আনার দাবী জানায় তারা। ।
জগন্নাথ লামিচ্চানে নামে এক বিক্ষোভকারী বলেন, ‘অর্থনীতি এখন কসাইখানায়, সরকার আমাদের স্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থাকে সংকটে ফেলেছে এবং তারা অকার্যকর ও অযোগ্য।
পুলিশ জানায়, ১০ জন প্রতিবাদকারী দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে চলে আসলে তাদের গ্রেফতার করা হয়।
নেপালে যখন ২৪ মার্চ দুইজন করোনা রোগী শনাক্ত হয় তখন দেশ জুড়ে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৬২ জন। আর দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪ জনের।
বার্তাবাজার/এসজে