বৃদ্ধ চাচাকে রিকশার চেইন দিয়ে দুই ভাতিজার অমানবিক নির্যাতন (ভিডিওসহ)

কুমিল্লার মনোহরগঞ্জে প্রকাশ্য দিবালোকে সড়কের উপর রিকশার চেইন দিয়ে বৃদ্ধ চাচাকে দুই ভাতিজা্র মারপিটের ভিডিও এখন ফেসবুকে ভাইরাল। নির্যাতনের শিকার ওই বৃদ্ধের নাম নূরুল আমিন (৭০)। তিনি উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামে বাসিন্দা। তাকে মারপিট করে তারই আপন দুই ভাতিজা মাঈন উদ্দিন ও মনির হোসেন।

গত ২ জুন ফুলপুকুরিয়া গ্রামের মান্দারগাঁও বাজারের পাশে মনোহরগঞ্জ উপজেলা সড়কের ভাতিজাদের হাতে এমন মারধরের শিকার হন চাচা নুরুল আমিন।

ভিডিও……

জমি নিয়ে বিরোধে বৃদ্ধ আপন চাচাকে রিক্সার চেইন দিয়ে পেটালো দুই ভাই

জমি নিয়ে বিরোধে বৃদ্ধ আপন চাচাকে রিক্সার চেইন দিয়ে পেটালো দুই ভাইবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/180939

Gepostet von Barta Bazar am Dienstag, 9. Juni 2020

জানা যায়, দীর্ঘদিন ধরে আপনা ভাই খোরশেদ আলমের ছেলেদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল নুরুল আমিনের। তারই জেরে বৃদ্ধকে একা পেয়ে সড়কের উপর রিকশার চেইন দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে খোরশেদ আলমের দুই ছেলে মাঈন ও মনির। মারধরের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে হয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ করেন স্থানী বাসিন্দারা।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে মারধরের শিকার নূরুল আমিন। তারা পালাতক রয়েছে। ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে রয়েছে। শীঘ্রই তাদেরকে আইনে আওতায় আনা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর