ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা।
মঙ্গলবার (০৯ জুন) সারাদিন ধামরাই উপজেলার কুশুরা, সানোড়া, সুয়াপুর, রোয়াইল, সোমভাগ ও ভাড়ারিয়া ইউনিয়নের দুই শতাধিক গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে সোহানা জেসমিনের ব্যক্তিগত অর্থায়নে লোক মারফত মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন। বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, আলু ও পিঁয়াজ।
খাদ্য বিতরনকালে ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা জানান, করোনা ভাইরাস মোকাবেলায় ঘরবন্দি কোনো গরীব অসহায় মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে লক্ষ্যেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি এই খাদ্য সহায়তা করে যাচ্ছেন এবং যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন করে যাবেন। তার এই খাদ্য সামগ্রী বিতরনের কাজ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চলমান থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি’র তত্বাবধানে ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক এবং নারী উন্নয়ন ফোরাম ঢাকা বিভাগের সভাপতি অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তার উদ্যোগে তার ব্যক্তিগত তহবিল থেকে করোনা পরিস্থিতির শুরু থেকেই গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন চলমান ছিলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও এই খাদ্য সহায়তা প্রদান করা হলো।
বার্তা বাজার / এস.ডি