হিন্দু নেতার করা ডিজিটাল নিরাপত্তার মামলায় আটক ২ সাংবাদিক

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় হবিগঞ্জের চুনারুঘাটে দুই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) তাদেরকে আটক করা হয়। মামলাটি দায়ের করেন চুনারুঘাট হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল।

আটককৃত সাংবাদিকরা হলেন, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি, উপজেলার বনগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও হারাজোড়া গ্রামের সায়েদ আলীর ছেলে সাংবাদিক আব্দুল জাহির।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক দাম বলেন, আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবার পর তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করা হয়। বিকেলে তাদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর