ঝিনাইদহে করোনা উপসর্গে একজনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের জুগনী গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যাক্তির (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে কয়েকদিন আগে নিজ বাড়িতে আসেন ওই ব্যাক্তি। আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বিকেলে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মো: আব্দুল হামিদ খানের সার্বিক তত্বাবধানে ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম সার্বিক সহযোগিতায় ফিল্ড সুপার ভাইজার মো: আব্দুর রাজ্জাক এর নেতৃত্ব মৃতের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। সেসময় মৃত ব্যাক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর