বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সাংসদ এ্যাডভোকেট সাহারা খাতুনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর উত্তরা ৬নং সেক্টরের বিডিআর বাজার নামে খ্যাত “কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি” এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সূরা ও কেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ও স্হানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজারের সভাপতি আলীরাজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাজারের সাধারণ সম্পাদক শাওন সরকার। এসময় উত্তরখান সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা সুজন গাজীসহ স্হানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন অসুস্থ হয়ে কয়েকদিন যাবত ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।
বার্তা বাজার / ডি.এস