করোনায় দেশের ৫ জেলার ৯৫ ভাগ বিপর্যস্ত

চলমান করোনা পরিস্থিতিতে দেশের পাঁচটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সংক্রমণ মোকাবিলার প্রেক্ষিতে দেশের জনমানুষের পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে ব্র্যাকের করা এক জরিপে এই তথ্য প্রকাশ হয়।

গত ৯ মে থেকে ১৩ মে একযোগে দেশের ৬৪ জেলায় পরিচালিত এই জরিপে মোট ২ হাজার ৩১৭ জন মানুষ অংশ নিয়েছে। ৬৮ ভাগ গ্রাম আর ৩২ ভাগ নগরাঞ্চলের বাসিন্দার সমন্বয়ে এই জরিপ করা হয়। পাঁচ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে জরিপে বেরিয়ে এসেছে। এগুলো হলো পিরোজপুর (৯৬ ভাগ), কক্সবাজার (৯৫ ভাগ), রাঙামাটি (৯৫ ভাগ), গাইবান্ধা (৯৪ ভাগ) ও ব্রাহ্মণবাড়িয়া (৯৩ ভাগ)।

আজ (মঙ্গলবার) অনলাইন সংবাদ সন্মেলনের মাধ্যমে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপে জানা যায়, দেশে আর্থিকভাবে নিষ্কৃয় হয়ে গেছেন ২৮ শতাংশ মানুষ। সাধারণ ছুটি শুরু হওয়ার আগে যেখানে খানাভিত্তিক গড় মাসিক আয় ছিল ২৪ হাজার ৫৬৫ টাকা। সেখানে মে মাসে ৭৬ ভাগ কমে ৭ হাজার ৯৬ টাকায় নেমে আসে। শহর এলাকায় আয় কমার হার (৭৯ ভাগ) গ্রাম অঞ্চলের (৭৫ ভাগ) তুলনায় কিছুটা বেশি।

ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদের পরিচালনায় ডিজিটাল সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক শামেরান আবেদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, ব্র্যাকের পরিচালক নবনীতা চৌধুরী প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর