মুন্সীগঞ্জের সিরাজদিখানে নতুন করে আরও ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জও (ওসি) রয়েছেন।
একদিনে শনাক্তের দিক দিয়ে উপজেলায় এটাই সর্বোচ্চ। ৪ ও ৬ জুনে পাঠানো নমুনায় ২৫ জন পুরুষ ও ৫ জন নারীসহ মঙ্গলবার (৯ জুন) ৩০ জনের করোনা শনাক্ত হয়। উপজেলায় এ নিয়ে মোট আক্রান্ত ১৭৩ জন, সুস্থ হয়েছে ৬২ জন ও মৃত্যু হয়েছে ৩ জন। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামের ৫৫, রাজানগর ইউনিয়নের ৪৮, উপজেলা পরিষদের ৪৬, এসিল্যান্ড অফিসের ৪৮, লতব্দী ইউনিয়নের গয়াতলা গ্রামে ৭৩, রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের ৩৪, বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের ৩০, হাইওয়ে পুলিশ ২৮,২৪, সিরাজদিখান থানা পুলিশ ৩৭,২৩, টোলবাসাইল ৬০, রায়ের বাগের ৬৭, মালখানগর ইউনিয়নের কাজিরবাগ ৪৬, সিরাজদিখানে ৪২, রাজানগর ইউনিয়নের সৈয়দপুরে ৪৬, মালখানগর গ্রামের ৪৬, ব্রাক কর্মকর্তা ৪২,৪০,৩২, রশুনিয়া ইউনিয়নের সন্তোষ পাড়া ২৬, শিক্ষা অফিস ৪৮, ইছাপুরা ৪২, শেখর নগর ইউনিয়নের পাউসার গ্রামে ৯০ বয়সের পুরুষ বাকি পাঁচজন নারী মধ্যপাড়া ইউনিয়ন ৫০, জৈনসার ইউনিয়নের পাউসার গ্রামে ৩০, মহিলা বিষয়ক কর্মকর্তা ৩৭, রায়েরবাগ গ্রামের ৫৫, শিক্ষা অফিস ৪০ বছরেরনারীসহ মোট ৩০ জন আক্রান্ত।
বার্তা বাজার / ডি.এস