মহামারি করোনাভাইরাস ঠেকাতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ঝিনাইদহের কালীগঞ্জে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ৮হাজার ৩শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিেেষ্ট্রট ভুপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮হাজার ৩শ টাকা জরিমিানা করা হয়। এসময় কালীগঞ্জ থানার এসআই সাগরসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস