রেডজোনের আওতায় দেশের আরও দুই উপজেলা

মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে রেডজোনের আওতায় আনা হলো আরও দুই উপজেলা ও এক পৌরসভাকে। উপজেলাগুলো হচ্ছে- বান্দরবান সদর উপজেলা, রুমা উপজেলা আর বান্দরবান পৌরসভা।

বুধবার (১০ জুন) বেলা ১২টার পর এইসব এলাকায় রেডজোন কার্যকর করতে লকডাঊন করা হবে বলে জানিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন। তাই লকডাউনের আগে সবার সব্ধরনের নিত্য প্রয়োজনীয় কাজ সেরে নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন রেজা মঙ্গলবার (৯ জুন) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পার্বত্য এ জেলায় প্রতিদিনই করোনার সংক্রমণ বিস্তার লাভ করছে। তাই সদর ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে দুই উপজেলায়ই লকডাউন জারি করা হচ্ছে। আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর