মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

বাগেরহাটের শরনখোলায় মরিয়ম আক্তার (১১) নামের ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার দক্ষিন রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট ইউপি সদস্য রুহুল আমিন জানান, ওই গ্রামের শহিদুল ইসলামরে কন্যা মরিয়ম সকালে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সাথে অভিমান করে। মা বিলকিছ বেগম বাড়ি সংলগ্ন ভোলা নদীতে স্বামীর সাথে মাছ ধরতে যায়। এসময় ঘরে কেউ না থাকায় মরিয়ম ঘরের আড়াঁর সাথে ওরনা পেচিঁয়ে আত্মহত্যা করে। মরিয়ম রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়য়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। সে পঞ্চম শ্রেনীতে বৃত্তিপ্রাপ্ত হয়।

শরনখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, এব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর