মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে ভারতে। সর্বশেষ ২৪ ঘন্টায় ভারতে এই ভাইরাসে নতুন করে শনাক্তের সংখ্যা প্রায় ১০ হাজার। সাত দিনে আক্রান্তের হিসাবে দেশটি নিজেই ভেঙেছে নিজের রেকর্ড।
দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, লকডাউন শিথিল করে দেয়ার একদিন পরেই দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৮৭ জন। এই সময়ে মারা গিয়েছেন ২৬৬ জন। ২ লাখ ৬৬ হাজার করোনা রোগীর এই দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৮১ জনে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, করোনায় সংক্রমণের দিক দিয়ে ভারত ইতালিকে ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটি আক্রান্তের দিক দিয়ে ৬ নম্বর অবস্থানে রয়েছে। ধারণা করা হচ্ছে, আক্রান্তের গড় হার অনুযায়ী অল্প দিনের মধ্যেই দেশটি যুক্তরাজ্যকে অতিক্রম করবে।
বার্তাবাজার/এসজে