৮ বছর পর পরিবার খুঁজে পেলো বৃদ্ধ মস্তু মিয়া (ভিডিওসহ)

প্রায় ৮ বছর পর পরিবারের সদস্যদের খুঁজে পেয়েছেন ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলার মস্তু মিয়া নামে এক বৃদ্ধ। ওই বৃদ্ধের পরিবারকে খুঁজে পেতে সার্বিক সহযোগিতা করেছে ‘বার্তা বাজারসহ কয়েকটি পত্রিকা ও বৃদ্ধাশ্রমের ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার নামে ফেসবুক পেইজ”

পরিবার সূত্রে জানা যায়, মানসিক সমস্যার কারণে মস্তু মিয়া প্রায় ৮ বছর আগে তার নিজ বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর ব্রাহ্মনবাড়িয়া ও ঢাকায় ভবঘুরের মতো জীবন কাটাতে থাকেন। এভাবে কাটে ৬ বছর। এরমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীলে-ঘাঁ পচনও শুরু হয়। তারপর একজনের মাধ্যমে মিরপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধাশ্রমে যোগাযোগ করলে তারা উদ্ধার করে নিয়ে আসে মস্তু মিয়াকে। দীর্ঘদিন চিকিৎসা দেয়ার পাশাপাশি পরিবারের সন্ধান করে ব্যর্থ হয় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কর্তৃপক্ষ। এ নিয়ে বার্তা বাজারসহ বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

ছবি- বার্তা বাজার।

এবারের ঈদুল ফিতরের দিন চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের ফেসবুক পেইজে লাইভ করা হয় সম্পুন্ন বৃদ্ধাশ্রমের মা-বাবাদের নিয়ে। সেটি নজরে পড়ে মস্তু মিয়ার ছেলে নাহিদ মিয়ার। তারপর তার বাবাকে শনাক্ত করে বৃদ্ধাশ্রমে যোগাযোগ করেন তিনি। আজ সকালে নাহিদ মিয়া এসে তার বাবাকে নিয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে নিয়ে যায়।

ছবি- বার্তা বাজার।

এসময় নাহিদ মিয়া জানান, “আমার বাবার মানসিক সমস্যা ছিলো। আমি অসুস্থ্য থাকায় বাবা একা একা বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। তারপর থেকে আর খুঁজে পাচ্ছিলাম না। আর ৮ বছর আগের চেহারার সাথে এখনের চেহারার মিল নেই। তার শনাক্ত করতে কষ্ট হয়েছে।

ছবি- বার্তা বাজার।

এ বিষয়ে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার বার্তা বাজারকে জানান, গত দুই বছর আগে এক ভাইয়ের মাধ্যমে পুরান ঢাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মস্তু মিয়াকে উদ্ধার করি। উনার শরীরে অনেক ঘাঁ-পছন ছিলো। আমরা এনে চিকিৎসা করে সুস্থ করে তুলেছি। তবে তিনি স্টোক পেরালাইজড হওয়ায় ৭ মাস ধরে বিছানায় পড়ে আছে।

তিনি আরও জানান, আমি খুবই আননন্দিত যে, দুই বছর পরে হলেও এ বৃদ্ধ পিতা তার পরিবার ফিরে পেয়েছে।

ভিডিও….

৮ বছর পর পরিবার খুঁজে পেলো বৃদ্ধ মস্তু মিয়া

৮ বছর পর পরিবার খুঁজে পেলো বৃদ্ধ মস্তু মিয়া বিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/180881

Gepostet von Barta Bazar am Dienstag, 9. Juni 2020

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর