মেহেরপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
স্থানীয় শিক্ষা উন্নয়ন সংগঠন কেএসডিএ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলে ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএসডিএ সভাপতি ও ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল হুসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসানুজ্জামান লুডু,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক বায়েজিদ বোস্তামি,চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুর রহমান।

এসময় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন পত্রিকার গাংনী প্রতিনিধি সাহাজুল সাজু, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লিহাজ উদ্দীন,আবু সাঈদ,আরাফাত সিদ্দিকী,আশরাফুল ইসলাম,রেজাউল হক অয়ন,এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ইস্রাফিল হক অয়ন,মায়া খাতুন প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর