আক্রান্তের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৯তম

মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা বিচারে বিশ্বে ১৯তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। মঙ্গলবার (৯জুন) বিশ্বে পরিসংখ্যানকারী অন্যতম ওয়েবসাইট ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্যে এসব জানা যায়।

ওয়েবসাইটটিতে দেয়া তথ্যমতে, আগে ১৯তম স্থানে থাকা দেশ কাতারে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এসেছে। গত একদিনে দেশটিতে ১ হাজার ৩৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৭০ হাজার ১৫৮ তে পৌঁছেছে।

করোনাভাইরাসের বৈশ্বিক পরিস্থিতি নিয়ে শুরু থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশ ২০তম স্থান থেকে ১৯তম স্থানে উঠে এসেছে। তালিকায় বাংলাদেশের উন্নতিতে উনিশতম স্থান থেকে কুড়িতম স্থানে নেমে যেতে হয়েছে মধ্য প্রাচ্যের দেশ কাতারকে।

সোমবার পর্যন্ত ৭০ হাজার ১৫৮ জন আক্রান্ত নিয়ে উনিশতম স্থানে ছিল কাতার। ঠিক এর নিচে থাকা বাংলাদেশের আক্রান্ত ছিল ৬৮ হাজার ৫০৪ জন। মঙ্গলবার (৯ জুন) তালিকায় আরো ৩ হাজার ১৩১ জন নতুন আক্রান্ত যোগ হওয়ায় মোট ৭১ হাজার ৬৭৫ জন আক্রান্ত নিয়ে কাতারকে টপকে যায় বাংলাদেশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর