ঢাকা সিটিতেই আক্রান্ত ২০ হাজার ৬৯৮, সবচেয়ে বেশি মিরপুরে

দেশে মহামারী আকার ধারণ করা করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে তাল মিলিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শুধু ঢাকা মহানগরীতেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৯৮ জন। আর ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আকার ধারণ করা এলাকার নাম মিরপুর। সেখানে ৭২৫ জন সংক্রমিত ব্যক্তি পাওয়া গিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) আইইডিসিআর থেকে পাওয়া সর্বশেষ তালিকায় এসব তথ্য জানা যায়।

ঢাকা শহরেই ২০০ জনের বেশি শনাক্ত হয়েছে এমন এলাকা আছে ১৫টি। তারমধ্যে ৭২৫ জন নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে মিরপুর। এরপরে ৪৯৫ জন নিয়ে আছে উত্তরা। মহাখলীতে আক্রান্ত হয়েছেন ৪৭১ জন।

এছাড়া, মোহাম্মদপুরে ৪৪৫ জন, মুগদায় ৪৪২ জন এবং যাত্রাবাড়ীতে ৪০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আবার ধানমন্ডিতে ৩৩৪ জন, কাকরাইলে আছে ৩০১জন। এছাড়া তেঁজগাওয়ে ২৭৪ জন, মগবাজারে ২৭১ জন, খিলগাঁওয়ে ২৪১ জন, রামপুরায় ২৩২ জন, লালবাগে ২২৫ জন, রাজারবাগে ২২২ জন ও বাড্ডায় শনাক্ত হয়েছে ২১২ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর