মাস্ক না থাকায় ৬ জনকে অর্থদন্ড, মাস্ক কিনে দিলেন এসিল্যান্ড

মাস্ক না পরার অপরাধে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় ছয় ব্যাক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯জুন) সকালে তেতুঁলিয়া উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক না পরার অপরাধে ওই ছয় ব্যাক্তিকে ৮শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

এসময় সেনাবাহিনীরর একটি টহল দল সাথে ছিলেন।

এছাড়াও এসিল্যান্ড মাসুদুল হক মাস্ক না নিয়ে আসা ব্যাক্তিদের মাস্ক কিনে দেন এবং সকলকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।

এসিল্যান্ড মাসুদুল হক বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। যারা এসব নির্দেশনা মানবেনা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর