গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুল আরেফিন ও তার পরিবারের সকল সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৫ জুন করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করে জানা যায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত।
সোমবার (৮ জুন) রাতে গাজীপুর জেলা প্রশাসকের ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানা যায়।
অপরদিকে তার সহধর্মিনী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিটিউটের রেসিডেন্ড প্লাষ্টিক সার্জন ডাক্তার উম্মে কুলসুম চিকিৎসা সেবা দিতে গিয়ে প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে থাকা একমাত্র শিশু সন্তান আজওয়াফ আরেফিনও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
চলমান করোনা পরিস্থিতিতে গাজীপুরের কারখানায় শ্রমিক অসন্তোষ ও রাতের অন্ধকারে সরকারী ত্রান সামগ্রী অসহায় মানুষদের ঘরে পৌছে দেয়াসহ না কাজে ব্যপক প্রশংসিত হয়েছেন শামছুল আরেফিন।
বার্তাবাজার/এসজে