করোনায় ফায়ার সার্ভিসের ১৪১ জন আক্রান্ত

দেশের বিভিন্ন সংকটে সবার আগে এগিয়ে আসা বাহিনীটির নাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। মহামারী করোনায় এই সেবাদানকারী বাহিনীটির ১৪১ সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মাঝে ২ কর্মকর্তাসহ সুস্থ হয়েছেন মোট ৫৪ জন।

আজ (মঙ্গলবার) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে ও ৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া এক জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দফতর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, আরও ১৯ জন অধিদফতরের বিভিন্ন শাখার। ৯ জন সদর ঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৮ জন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডিইপিজেট ফায়ার স্টেশনের ( সাভার)। এছাড়া ৮ জন সাভার ফায়ার স্টেশনের, ১ জন লালবাগ ফায়ার স্টেশনের, ১ জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, ২ জন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, ৪ জন চট্টগ্রাম লামা ফায়ার স্টেশনের, ৩ জন ডেমরা ফায়ার স্টেশনের, ৪ জন খিলগাঁও ফায়ার স্টেশনের, ৫ জন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, ১ জন পলাশী ফায়ার স্টেশনের। ৫ জন সিলেট ফায়ার স্টেশনের, ১ জন বড়লেখা ১ জন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট)। ১ জন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, ১ জন সালতা ফায়ার স্টেশন (ফরিদপুর), ১ জন সৈয়দপুর ফায়ার স্টেশনের, ৩ জন বারিধারা ফায়ার স্টেশনের, ২ জন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।

আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সেন্টার ও রূপগঞ্জের ইউসুফ স্কুলসহ বিভিন্ন স্থানে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। একজন সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন। রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর