ভোলার বিভন্ন স্থানে ত্রাস সঞ্চারকারী জলদস্যু সফিকুল ইসলাম ওরফে সফি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
সোমবার (৮ জুন) দিবাগত রাতে ভলার ভেদুরিয়া ঘাটের বালুর মাঠ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ রাতের বেলা সফিকে নিয়ে ভেদুরিয়ায় অভিযানে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা সফির বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে সফি মারা যান।
উল্লেখ্য, শফি বাহিনীর তাণ্ডবে মেঘনার জেলেরা অতিষ্ঠ হয়ে ওঠে। কয়েক মাস আগে সফি মুক্তিপণের জন্য গুলি করে এক জেলেকে হত্যা করে। যা আদালতের ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকৃত।
বার্তাবাজার/এসজে