ইতালির অর্ধেক প্রদেশে এক সপ্তাহে শনাক্ত হয়নি করোনা রোগী

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় একসময় বেসামাল হয়ে পড়া ইতালিতে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এক সপ্তাহে দেশটির ২০টির মধ্যে ১০টি প্রদেশে কোনো রোগী শনাক্ত হয়নি। সবশেষ একদিনে মারা গেছেন ৬৫ জন ও আক্রান্ত হয়েছেন ২৮০ জন। পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় প্রবাসী বাংলাদেশিরা ফিরতে শুরু করেছেন কাজে।

দেশটিতে এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। স্বাভাবিক হতে শুরু করেছে সেখানকার জনজীবন। আসছে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সারদিনিয়া, বাজিলিকাতা ও পুলিয়া প্রদেশে যেতে পারবেন সাধারণ মানুষ। তবে আগে থেকে অনলাইনে স্থানীয় সরকারের অনুমতি নিতে হবে।

দেশটির বিভিন্ন বিমানবন্দরে শুরু হয়েছে বিমান ওঠানামা। এখন সীমিত আকারে চললেও আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে সপ্তাহে ৭৮টি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানা গেছে।

এদিকে, কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় ঝিমিয়ে পড়া অর্থনীতি ফের চাঙ্গা হবে বলে মনে করছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

দেশটিতে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করেন। যাদের অধিকাংশই ব্যবসায়ী।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর