বাড়ছে করোনা আক্রান্ত গার্মেন্টস কর্মীর সংখ্যা, মোট ৩১৩

দেশের গার্মেন্টস খাতে কাজ করা শ্রমিকদের মাঝে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে ১৫৩টি কারখানায় মোট ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। কোনোভাবেই কমছে না আক্রান্তের হার।

মঙ্গলবার (৯ জুন) শিল্প পুলিশেরর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

জানা যায়, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র উদ্যোগে প্রতিটি কারখানায় করোনা আক্রান্তদের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে টিম গঠন করা কাজ করানো হচ্ছে। সেই টিম গত ২৮ এপ্রিল প্রথম কোনো কারখানায় করোনা উপসর্গের ব্যাক্তি পাওয়া যায়।

শিল্প পুলিশও করোনা আক্রান্তদের জন্য কাজ করছে। তাদের দেয়া সর্বশেষ তথ্যমতে, বিজিএমইএ’র ৫৯টি কারখানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬২ জন। বিকেএমইএ’র ২৬টি কারখানায় ৬৫ জন। বিটিএমএ’র ৩টি কারখানায় ৪ জন। বেপজার ৪৬টি কারখানায় ৫৫ জন ও অন্যান্য একটি কারখানায় ২৭ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, আশুলিয়ার ২৭টি কারখানায় ৬২ জন, গাজীপুরের ৩৫টি কারখানায় ৮৩ জন, চট্টগ্রামের ৪৮টি কারখানায় ৫৬ জন, নারায়ণগঞ্জের ৩৪টি কারখানায় ৭৪ জন, ময়মনসিংহের ৭টি কারখানায় ৩১ জন ও খুলনার ২টি কারখানায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর