সুস্থ হয়ে বাসায় ফিরলেন ভোক্তা অধিকারের শাহরিয়ার

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে নিজ বাসায় ফিরেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ায়। সর্বশেষ ফলাফলে তার পরিবারের স্ত্রী ও দুই সন্তানসহ সবারই করোনা নেগেটিভ এসেছে।

আজ (মঙ্গলবার) বিকালে সুস্থতার বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজেই নিশ্চিত করেন।

তিনি জানান, পরশু রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় এসেছি। গতকাল শরীর একটু খারাপ ছিল, কিন্তু এখন ঠিক আছে। আজ পরিবারের অন্যান্যদের করোনা রিপোর্ট পেলাম। আল্লাহর রহমতে সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, গত ১৩ মে করোনা পজিটিভ হন শাহরিয়ার। এরপর ২৬ মে দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ আসে তার। এর দু’দিন পর ২৮ মে শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ৩ জুন তৃতীয়বারের পরীক্ষায় করোনা নেগেটিভ হন শাহরিয়ার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর