প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তার চিকিৎসার জন্য একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) তার স্বাস্থ্য পর্যবেক্ষণ শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এই বিবৃতিতে এইসব তথ্য জানানো হয়।
বিগ্রেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি সাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং অক্সিজেন গ্রহণের মাত্রার আর অবনতি হয়নি। তিনি আগের থেকে ভালো বোধ করছেন এবং নিজে খাবার খাচ্ছেন।
উল্লেখ্য, গত ২৪ মে নিজেদের উদ্ভাবিত কিটে করোনা শনাক্ত হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। ২৭ মে ল্যাব টেস্টেও করোনা পজিটিভ আসে তার। এর তিন দিন পর ৩১ মে জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক ও পুত্র বারীশ হাসান চৌধুরী করোনা পজিটিভ শনাক্ত হন।
বার্তাবাজার/এসজে