ঘুষের প্রস্তাব দেয়ায় ডিএমপি’র যুগ্ম কমিশনারসহ ৩ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামকে সরাসরি ঘুষের প্রস্তাব দেয়া যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। তার সাথে আরও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার(৯ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করা হয়।

বদলিকৃত পুলিশ সদস্যরা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) আবদুল মালেককে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনকে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হক বিপিএম (বার), পিপিএমকে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত ৩০ মে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে পুলিশ সদর দফতরে পাঠানো এক চিঠিতে বদলির সুপারিশ করার মাত্র ১০ দিনের মাথায় ইমাম হোসেনকে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে বদলি করা হলো।
সূত্র: ডিএমপি

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর