সাতক্ষীরায় আরও ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫৫

সাতক্ষীরায় নতুন করে আরো ২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানান সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ৫৫ জন করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্ত দুই জন হলেন, ঢাকা থেকে করোনা পজেটিভ রিপোর্ট নিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে আত্নগোপনে থানা বাহার আলী সরদারের ছেলে ব্যাংক কর্মকর্তা মহিবুল ইসলাম (৩৮) ও আশাশুনি উপজেলা শ্বেতকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাম্মেল (৩৪)।

আক্রান্ত দুই ব্যক্তির বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর