নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুই নারী-পুরুষের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে সোমবার দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে বিদ্যুৎষ্পৃষ্টে দুইজন নারী-পুরুষের মৃত্যু ঘটেছে।

জানা গেছে, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানারামপুর বাজারে রাতে অটোরিকশার ব্যাটারির চার্জ দিতে গিয়ে আমিনুল ইসলাম নামে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত আমিনুল ইসলাম উক্ত ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের আঃ গফুরের পুত্র।

অপরদিকে রাত ১২টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউপির চরকোমড়ভাঙা গ্রামে কনিকা সুলতানা নামে এক গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। তাকে উদ্ধার করে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কনিকা লোহিতপুর গ্রামের তারেক মিয়ার স্ত্রী।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ জানান, পরিবার ও জনপ্রতিনিধিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও কোনধরনের অভিযোগ না থাকায় দুই জনের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর