দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। দেশে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার হিসাবে এটি সর্বোচ্চ।
মঙ্গলবার(৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ১২ জন। এ নিয়ে মোট মারা গেলেন ৯৭৫ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে ২ জন, ২১-৩০ বছরের মধ্যে ২ জন, ৩১-৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন মারা গেছেন।
তিনি আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ১১ জন, সিলেটে ২ জন, রাজশাহীতে ২ জন, ও রংপুরে ২ জন মারা গেছেন।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৫ হাজার ৩৩৬ জন।
বার্তাবাজার/কে.জে.পি