দেশে মোট করোনা আক্রান্ত ৭১ হাজার ৬৭৫, সুস্থ ১৫ হাজার

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১ হাজার ৬৭৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা ৯৭৫ জনে।

আজ মঙ্গলবার(৯ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ৫৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ২৫ হাজার ৫৯৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ১৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বাধিক ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৭৫ জনে।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৭৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৫ হাজার ৩৩৬ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর