নাটোরে ফেন্সিডিলসহ জয় সরকার (৩৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার জংলি বটতলা থেকে তাকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটক জয় সরকার রাজশাহী জেলার কাটাখালি এলাকার আফিল সরকারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, পুরো দেশ যখন করোনা তাণ্ডবে ক্ষতবিক্ষত তখনও থেমে নেই ওরা। ওদের নেই কোনো করোনা ভয়, মাদক আর মাদকের কারবার ওদের একমাত্র ধ্যানজ্ঞান। পুলিশের অন্যত্র ব্যস্ততার সুযোগে বরং আরো বেপরোয়া মাদক কারবারিরা। মাদকের বড় বড় চালান হাতবদল হচ্ছে প্রতিনিয়ত। মাদকের তেমনি একটি চালান পুলিশ সুপার লিটন কুমার সাহা স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জংলি বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ বোতল ফেন্সিডিলসহ জয় সরকারকে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র একটি চৌখশ অভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয় এই ফেন্সিডিল সংরক্ষণ এবং বিক্রির কথা স্বীকার করে। এ সময় মাদকব্যবসার কাজে ব্যবহৃত একটি বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
বার্তা বাজার/সি.কে