নারায়ণগঞ্জে মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় বিস্ফোরণে দগ্ধ কলেজছাত্র অপূর্ব দাস মারা গেছে।
আজ মঙ্গলবার(৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত অপূর্ব দাস নারায়ণগঞ্জের সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলো।
গত রোববার (০৭ জুন) সকালে সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে মোবাইল ফোন চার্জে লাগিয়ে কথা বলার সময় মোবাইল বিস্ফোরণে ঘরে আগুন লেগে যায়। এ সময় মারাত্মক ভাবে দগ্ধ হয় কলেজ ছাত্র অপূর্ব দাস ও তার মা। পরে মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে অপূর্বর মৃত্যু হয়।
বার্তাবাজার/কে.জে.পি