দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে জাল ফেলে মাছ ধরার সময় পানিতে ডুবে পুতুল মাষ্টার (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৬ টায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার আত্রাই নদীর মোহনপুর রাবারড্রাম ব্রিজের নিচে। নিহত পুতুল মাষ্টার উপজেলার পুনট্টি ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে।
স্থানীয়রা জানান, আত্রাই নদীর মোহনপুর রাবারড্রাম ব্রিজের নিচে ভোর ৪ টায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণিপাকে জাল ফেললে পানির ¯্রােতে জাল টেনে নিয়ে গেলে সে জালের সাথেই পানিতে তলিয়ে যায়। পরে সকাল ৬ টার দিকে তার মৃতদেহ পানিতে ভাসলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।
পানিতে ডুবে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।
বার্তা বাজার/সি.কে