করোনায় আক্রান্ত হয়ে ১ মাসের শিশুর মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনাভাইরাসে শনাক্ত করা হয়েছে। তবে আক্রান্তদের মধ্যে ১ মাসের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

শিশু মৃত্যু ও নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

ছাদেকুর রহমান বলেন, এই পর্যন্ত এ উপজেলায় মোট ১৬১ জন নারী-পুরুষ করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশন থেকে ১১০ জন সুস্থ হয়েছেন। তবে এ উপজেলার এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোন শিশুর মৃত্যু হলো। শিশুটির বাড়ি উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর