বরগুনার তালতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাসান (৮) নামের একটি শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) সকাল ৯টার দিকে তালতলী-ফকিরহার সড়কের ছোটভাইজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসান উপজেলার ছোটভাইজোড়া এলাকার স’মিল শ্রমিক সুমন মোল্লার ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বার্তা বাজার’কে জানান, সকালে ছোটভাইজোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল হাসান। এ সময় ব্যাটারি চালিত একটি আটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, অটোরিকশাসহ এর চালক ইমরানকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/সি.কে