যশোর বাঘারপাড়া-৪ আসনের এমপি করোনা আক্রান্ত

যশোর— ৪ (অভয়নগর—বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়ের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।

সোমবার(০৮ জুন)রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান,সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে(যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রনজিৎ কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেয়া হয়েছে। এরপরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।

সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন আরও জানিয়েছেন, কয়েকদিন ধরে সাংসদ রনজিৎ কুমার রায় জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি যবিপ্রবি ল্যাবে পাঠানো হয়েছিল।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর