দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়া, প্রথম স্ত্রীকে নিয়ে স্বামীর আত্মহত্যা

নাটোরে দ্বিতীয় স্ত্রীর ওপর অভিমানে প্রথম স্ত্রীসহ গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন উজ্জ্বল হোসেন (২৮) নামের এক স্বামী।

সোমবার(৮ জুন) রাতে সিংড়া উপজেলার পুটিমারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

উজ্জ্বল হোসেন পুটিমারী গ্রামের আবু বক্করের ছেলে। তার প্রথম স্ত্রীর নাম জলি খাতুন।

জানা গেছে, উজ্জ্বলের ঘরে স্ত্রী থাকার পরও বছরখানেক আগে লিপি খাতুন নামের আরেক তরুণীকে বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী জলির সাথে দ্বিতীয় স্ত্রী লিপির ঝগড়া লেগেই থাকতো।

গতকাল রাতে লিপির সাথে উজ্জ্বলের ঝগড়া হয়। পরে উজ্জ্বল তার প্রথম স্ত্রী জলিকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই দুইজন মারা যান।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে তাদের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর