ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ঘোষণা বন্ধ, তথ্য নিয়ে গড়মিল

প্রাণঘাতী করোনাভাইরাসে মোট মৃত ও আক্রান্তের সংখ্যার হিসাব প্রকাশ বন্ধ করেছে ব্রাজিল সরকার। দেশটি সম্প্রতি জানায়, তারা শুধু মাত্র ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানাবে, সর্বমোট মৃত্যু আর আক্রান্তের তথ্য নয়।

সোমবার (০৮ জুন) রাতে দেশটির গণমাধ্যম জোট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আরও ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।

এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩১২ জন। সেইসঙ্গে নতুন করে আরও আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৩১ জন। মোট আক্রান্ত ৭ লাখ ১০ হাজার ৮৮৭ জন।

তবে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য কাউন্সিল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬৭৯ এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬৫৪ জন।

এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেন, সর্বমোট তথ্য দ্বারা দেশের বর্তমান করোনা পরিস্থিতি প্রতিফলিত হয় না। করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর